মাটির ২২০ ফুট নিচে আশ্চর্য ছবির সংগ্রহশালা!
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২২ পিএম, ১ সেপ্টেম্বর ২০২১ বুধবার
মাটির ২২০ ফুট নিচে আশ্চর্য ছবির সংগ্রহশালা!
বিচিত্র সব ছবির সংগ্রহশালা, কিন্তু রয়েছে মাটির প্রায় দুশো ফুট নিচে। তবে এখানে প্রবেশের জন্য সহজে আপনার অনুমতি মিলবে না। প্রথমে সংগ্রহশালার মালিকের অনুমতি প্রয়োজন তারপর আপনার যদি শ্বাসকষ্ট থাকে তাহলে লাগবে চিকিৎসকের অনুমোদন পত্র।
দ্য পিকচার ম্যান: সংগ্রহশালাটি হলেন হল ওট্রো বেটম্যানের। ওট্রোকে বলা হয় ‘দ্য পিকচার ম্যান’। ১৯০৩ সালে জার্মানির লিপজিকে জন্মগ্রহণ করেন তিনি। পেশায় একজন ছিলেন লাইব্রেরিয়ান। কিন্তু ছবির প্রতি ভালোবাসা এবং সমৃদ্ধশালী ছবির সংগ্রহের জন্য তিনি ‘দ্য পিকচার ম্যান’ নামে পরিচিতি লাভ করেছেন।
ট্রাঙ্ক ভর্তি অজস্র ছবি: ৮৬ বছর আগে মাত্র ৩২বছর বয়সে নাৎসী বাহিনীর অত্যাচার থেকে রক্ষা পেতে জার্মানি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন ওট্রো বেটম্যান। তিনি সেখানে একটি লাইব্রেরিতে কিউরেটর হিসেবে কাজ করতেন। পালিয়ে আসার সময় প্রয়োজনীয় জিনিস নিয়ে দুটি ট্রাঙ্ক ভর্তি করে নিয়েছিলেন তাঁর সংগ্রহে থাকা সমস্ত ছবি। নিউইয়র্ক এসে সেই ছবির সংগ্রহের ব্যাপক প্রসার ঘটান।
ছবির সংখ্যা: ১৯৯৫ সালে বিল গেটস তার সমস্ত ছবির স্বত্ব কিনে নেন এবং তখন ছবির সংখ্যা ছিল ১কোটি ৩লাখ। যদিও এই ঘটনার তিন বছর পর মৃত্যু হয় ওট্রো বেটম্যানের। ২০১৬ সালে চীনের সংস্থা ভিসুয়াল চায়নার কাছে এই ছবির সংগ্রহশালাটি বিক্রি করে দেওয়া হয়। এই ছবিগুলি বিক্রির লাইসেন্স পায় গেটি।
বেটম্যানের রানী: বর্তমানে ‘বেটম্যানের রানী’ নামে পরিচিত লেসলি স্টাউফার এবং সারাহ কুবিয়াক নামক দুইজন নারী দশ হাজার বর্গফুট এলাকাজুড়ে থাকা এই ছবির সংগ্রহশালার দেখাশোনা করেন। নিউইয়র্ক শহরের আবহাওয়ায় ছবিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় সমস্ত ছবি রেখে দেওয়া হয় চুনাপাথরের এক খনিতে। খনির ২২০ ফুট নিচে রয়েছে এই সংগ্রহশালা। খনির ভিতরে তাপমাত্রার সেভাবে পরিবর্তন হয় না এবং চুনাপাথর থাকায় জলবায়ু সবসময় শুষ্ক থাকে, যা ছবিগুলোকে ভালো রাখতে সাহায্য করে।
প্রবেশের জন্য অনুমোদন পত্র: এই সংগ্রহশালায় থাকা অনেক ছবি এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি তাই সবসময় ছবি প্রেমীরা এখানে ছুটে আসেন। অত্যাধিক ঠান্ডার কারণে দুই মহিলাকে শীতের পোশাক পড়ে থাকতে হয়। এখানে আসতে গেলে পর্যটকদের প্রথমে অনুমতির প্রয়োজন পড়ে ,তাছাড়াও যাদের শ্বাসকষ্ট আছে তাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের অনুমোদন লাগবে। না হলে সংগ্রহশালায় প্রবেশ করতে দেওয়া হয় না।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



